ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিধানসভা নির্বাচন

বড় জয়ের প্রত্যাশা মমতার, পুনর্নির্বাচন ঘিরে সহিংসতা

বড় জয়ের প্রত্যাশা মমতার, পুনর্নির্বাচন ঘিরে সহিংসতা
×

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০২:০৪

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২শর বেশি আসনে জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ আশার কথা জানান। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দলটির নেতাকর্মীরাও অংশ নেন।  

বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা ও অভিষেক বলেন, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলোতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। 

ফলতায় সহিংসতা 
গত শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার সেখানে সহিংসতার খবর পাওয়া গেছে। ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম– দুই বিধানসভা আসনের ১৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু সেই তালিকায় নেই ফলতা। অথচ সেখানে সংঘাত ছড়াচ্ছে। গ্রামবাসীর একাংশের অভিযোগ, বিজেপিতে ভোট দেওয়ার কারণে বাড়ি এসে এসে হুমকি দিচ্ছে তৃণমূলের কর্মীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যায়। বিক্ষোভকারীরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন

×