বিশ্বে মানসিক সমস্যায় আক্রান্ত ১২০ কোটি মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৫:৩৭
বিশ্বজুড়ে ২০২৩ সালে প্রায় ১২০ কোটি মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। ১৯৯০ সালের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৯৫ দশমিক ৫ শতাংশ। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, উদ্বেগ ও বিষণ্নতার হার সবচেয়ে বেশি বেড়েছে এবং ২০২৩ সালে এগুলোই ছিল সবচেয়ে সাধারণ মানসিক সমস্যা। তৃতীয় অবস্থানে রয়েছে বিভিন্ন ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা।
গবেষণায় ২০৪টি দেশ ও অঞ্চলে বয়স, লিঙ্গ, অবস্থান ও সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ১২ ধরনের মানসিক সমস্যার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার প্রধান লেখক ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড্যামিয়ান সান্তোমাউরো বলেন, ফলাফলের ব্যাপকতা দেখে তিনি বিস্মিত হয়েছেন। সূত্র: সিএনএন
- বিষয় :
- মানসিক চাপ
- মানসিক স্বাস্থ্য
