ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমান্ত এলাকায় জোর লড়াইয়ে মিয়ানমার সেনাবাহিনী

সীমান্ত এলাকায় জোর লড়াইয়ে মিয়ানমার  সেনাবাহিনী
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৩:২৯

অভ্যুত্থানকারী জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পার হয়েছে। এরই মধ্যে একাধিক সীমান্ত এলাকায় বিদ্রোহীদের ওপর জোর হামলা শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সরকারের নিশানায় থাকা অঞ্চলগুলোর মধ্যে বিরল মৃত্তিকা খনিজ মজুত থাকা এলাকা যেমন আছে, তেমনি আছে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও। প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরিতে হ্লাইং সেনাপ্রধানের দায়িত্ব ছাড়লে মার্চে যুদ্ধবিধ্বস্ত দেশটির নতুন সামরিক প্রধান হন ইয়ে উইন উ। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলো পুনর্দখলে আগ্রাসী ভূমিকায় নামেন বলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র এবং বিশ্লেষকরা জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিমাণ বাড়িয়েছিল, অনেক সীমান্ত এলাকাকে তারা তাদের শক্ত ঘাঁটিতেও পরিণত করেছিল। দেশটির সেনাবাহিনী এখন তাদের কাছ থেকে ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে জোর অভিযানে নেমেছে। উ যে এখন কাচিন, চিন ও কারেনে-ই বেশি মনোযোগ দিচ্ছেন।

আরও পড়ুন

×