ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে ৭০ বিলিয়ন ডলার অনুমোদন

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে ৭০ বিলিয়ন ডলার অনুমোদন
×

ছবি: রয়টার্স

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৫:১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ৭০ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সিনেট। গতকাল শুক্রবার দীর্ঘ বিতর্ক ও একাধিক সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির পর বিলটি পাস হয়।

ভোটের আগে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতবিরোধও প্রকাশ্যে আসে, যা ট্রাম্পের কিছু বিতর্কিত নীতি ঘিরে তৈরি হয়েছে। পাস হওয়া বিলের আওতায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং সীমান্ত টহল বাহিনীর কার্যক্রমে ট্রাম্পের মেয়াদের বাকি সময়জুড়ে অর্থায়ন নিশ্চিত করা হবে।

কয়েক মাস ধরে অভিবাসন আইন প্রয়োগের ভবিষ্যৎ নিয়ে তীব্র রাজনৈতিক বিরোধের পর এই অনুমোদন ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: সিএনএন।

আরও পড়ুন

×