ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

অনলাইনে ভিজিং কার্ড পোস্ট করে কাজ খুঁজছেন গৃহকর্মী!

অনলাইনে ভিজিং কার্ড পোস্ট করে কাজ খুঁজছেন গৃহকর্মী!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০১:০৯

পেশায় তিনি গৃহকর্মী। তাই বলে তার ভিজিটিং কার্ড থাকবে না? সম্প্রতি নিজের ভিজিটিং কার্ড অনলাইনে পোস্ট করে কাজ চেয়েছেন এক গৃহকর্মী।

ব্যতিক্রমী এ গৃহকর্মীর নাম গীতা কালে। ভারতের পুনেতে বসবাসরত গীতা সামাজিক মাধ্যমে নিজের কার্ড প্রকাশ করতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে কাজের প্রস্তাব আসতে শুরু করেছে। তবে তাকে ওই কার্ড তৈরি করতে সাহায্য করেছেন তারই এক গৃহকর্ত্রী ধনশ্রী শিন্ডে।

গীতা কালে এবং ধনশ্রী শিন্ডের অবিশ্বাস্য গল্পটি দু'দিন আগে ফেসবুকে শেয়ার করেছিলেন অস্মিতা জাভড়েকর নামের আরেক ফেসবুক ব্যবহারকারী। প্রকাশের পর পোস্টটি ধীরে ধীরে ভাইরাল হয়ে যায়।

অস্মিতা এ বিজনেস কার্ড তৈরির আগের গল্পটি সকলের সঙ্গে ভাগ করে নেন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি জানান, ধনশ্রী একদিন বাড়ি ফিরে গিয়ে দেখেন তাদের বাড়ির গৃহকর্মী গীতা মাসি খুব মন খারাপ করে আছেন। কারণ এক বাড়ি থেকে তাকে কাজে যেতে বারণ করেছে। কিন্তু ওই বাড়ি থেকে তিনি চার হাজার টাকা বেতন পেতেন। 

এ ঘটনার পর ভিলাস জাভাদেকর ডেভেলপার এর ব্র্যান্ডিং এবং বিপণনের সিনিয়র ম্যানেজার ধনশ্রী, কাজের অভিজ্ঞতা নিয়ে গীতা মাসির জন্য একটা বিজনেস কার্ড তৈরির পরিকল্পনা করেন। 

এরপরই ধনশ্রী তার গৃহকর্মীর জন্য ১০০ টি বিজনেস কার্ড ছাপান। সেখানে গৃহকর্মী হিসেবে গীতার মাসীর পরিচয় উল্লেখসহ কোন কাজের জন্যে তিনি ঠিক কত পারিশ্রমিক দাবি করছেন তাও ছাপানো হয়। যেমন- ওই কার্ডে ঘরের কাজের জন্য ৮০০ রুপি, কাপড় ধোয়ার জন্য ৮০০ রুপি, রুটি বানানোর জন্য প্রতি মাসে ১০০০ রুপি পারিশ্রমিক দবি করা হয়। 

অস্মিতা তার ফেসবুক পোস্টে জানান, বিজনেস কার্ডটি ফেসবুকে পোস্ট করার পর থেকেই গীতা মাসি একের পর এক কাজের প্রস্তাব পাচ্ছেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাকে ফোন করছেন অনেকেই। 

ধনশ্রী আর গীতা মাসির এ গল্পটি লাইক, কমেন্ট দেওয়ার পাশাপাশি অনেকেই শেয়ার করেছেন। ব্যতিক্রমী এ উদ্যোগ ও মানসিকতার জন্য গৃহকর্ত্রী ধনশ্রীকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন নেটিজেনরা। সূত্র : এনডিটিভি 

আরও পড়ুন

×