ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গের দুই জেলায় সতর্কতা

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গের দুই জেলায় সতর্কতা
×
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৫:৫৬

ভুটানে হিমবাহ সৃষ্ট হ্রদ উপচে মো চু (সঙ্কোশ) নদীব্যবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

সিনিয়র জয়েন্ট কমিশনার, এফএমের কাছ থেকে পাওয়া এক প্রতিবেদনের বরাতে জানানো হয়েছে, হ্রদ থেকে প্রায় ৭৪ লাখ ঘনমিটার পানি নদীতে নেমে এসেছে। পানির এই প্রবাহ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুনা-১ বাঁধ এলাকায় পৌঁছাতে পারে।

পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গের সঙ্কোশ নদীর নিম্ন অববাহিকার সব পর্যবেক্ষণকেন্দ্রকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নদীর পানির উচ্চতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পানির স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) বারোবিশা, সঙ্কোশ এলআরপি, গোলকগঞ্জ ও বালাডোবা পর্যবেক্ষণকেন্দ্রকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

নদীর নিম্ন অববাহিকা ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×