ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৬

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৬
×

ছবি: ইন্ডিয়া টুডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ২১:৫০

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরের দোদা শহরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।

বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাওয়ার সময় ডোডা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর ইন্ডিয়া টুডের।

দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। বাকী ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুই জওয়ান নিহত হয়।

আরও পড়ুন

×