ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

করোনা সঙ্কট কেটে গেলে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন

করোনা সঙ্কট কেটে গেলে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন
×

ছবি: আল জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০ | ০৯:০২

করোনা সঙ্কট কেটে গেলে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। শনিবার সংসদে তার প্রশাসন প্রণীত বাজেট প্রস্তাব পাস হওয়ার পর তিনি তার ভাষণে এ কথা বলেন।

দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে বিরোধী দল এবং নিজের মিত্র দলগুলোর নানা সমালোচনা এবং হুমকির পর বৃহস্পতিবার কণ্ঠভোটে এই মালয়েশিয়ায় এ পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের বাজেটটি অনুমোদন পায়। খবর আল জাজিরার।

বাজেটের সমালোচনায় বিরোধী দল ও প্রধানমন্ত্রীর শরীক দলগুলো বলে আসছে, এটা ভবিষ্যতে দেশকে অর্থনৈতিক সঙ্কটের মুখে ফেলে দিতে পারে।

পার্লামেন্টের ভার্চুয়াল বৈঠকে বাজেট পাস হওয়ার পর মুহিউদ্দিন ইয়াসিন তার বেরসাতু পার্টির দলীয় বৈঠকে বলেন, আল্লাহর ইচ্ছায় কোভিড-১৯ এর প্রকোপ কেটে গেলে আমরা সাধারণ নির্বাচনের আয়োজন করব। আমরা জনগণের ম্যান্ডেট নেব। জনগণ যাদের পছন্দ করবে, তারাই আগামীতে সরকার পরিচালনা করবে।

মহিউদ্দিনের আট মাস বয়সী প্রশাসন সংসদে দুই আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে টিকে আছে। এর ফলে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে তারা। একই সঙ্গে আনোয়ার ইব্রাহিমের বৃহত্তম জোট ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সঙ্গেও ক্রমবর্ধমান মতবিরোধ সামলাচ্ছে।

মুহিউদ্দিন বলেন, জনগণ কী চায় তা আমরা বুঝি। তারা আমাদের রাজনীতিবিদদের মধ্যে বিরোধ চায় না। তারা সব দলকেই দেশের কাজে আগ্রহী, এমনটাই দেখতে চায়।

মালয়েশিয়া এখন করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মুখোমুখি হচ্ছে। সেপ্টেম্বরের পর থেকে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন

×