ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভারতে ৩ কোটি করোনাযোদ্ধাকে বিনামূল্যে টিকা দেওয়া হবে

ভারতে ৩ কোটি করোনাযোদ্ধাকে বিনামূল্যে টিকা দেওয়া হবে
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৫:২৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৫:৫৮

ভারতে তিন কোটি করোনাযোদ্ধাকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। শনিবার দেশটির সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সবাইকে অনুরোধ করব, কোনো গুজবে কান দেবেন না। টিকার ট্রায়ালে আমরা সুরক্ষা এবং কার্যকারিতার ওপর বেশি জোর দিচ্ছি৷ এ বিষয়ে কোনো আপস করা হবে না৷ পোলিওর টিকাকরণের সময়েও একইভাবে অনেক গুজব ছড়ানো হয়েছিল৷ কিন্তু মানুষ টিকা নিয়েছিলেন এবং আজ দেশ পোলিওমুক্ত হয়েছে।

জানা যায়, ভারতে টিকা দেওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে যাদের বেছে নেওয়া হচ্ছে, সেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ মোট তিন কোটি করোনাযোদ্ধাকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়া চলতি বছরের জুলাই মাসের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বাকি ২৭ কোটি মানুষকে কীভাবে টিকা দেওয়া যায়, তার রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×