ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে ইরান: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৩:০৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৩:২২
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, তার দেশের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান।
সংঘাতে বিধ্বস্ত সিরিয়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে রোববার তিনি এ অভিযোগ করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
তবে একই সঙ্গে নেতানিয়াহু এও বলেছেন, তেহরান হামলা চালালে তাদেরকে প্রতিহত করতে সম্ভাব্য সবকিছুই করা হবে।
নিতানিয়াহু বলেন, ‘আমাদের অঞ্চলে আমাদের বিরুদ্ধে ইরানের আগ্রাসন অব্যাহত রয়েছে।’
তিনি রোববার ইসরায়েল সফরে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্কিন জেনারেল মার্ক মিলের সঙ্গে কথা বলেন।
ইসরায়েলের বর্ধিত গোলান মালভূমি নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ‘আমাদের অঞ্চলে ইরানের প্রবেশ প্রতিহত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছি।’
- বিষয় :
- ইসরায়েল
- নেতানিয়াহু
- ইরান