নির্বাচনে লড়তে অর্থ সাহায্য চাইলেন কেজরিওয়াল
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ২৩:০৬
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টাকা নেই! তাই মানুষের কাছে হাত পাচ্ছেন তিনি। একটাই আর্জি, সাহায্য করা হোক। এই কাতর আর্জি অরবিন্দ কেজরিওয়ালের। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন লড়ার টাকা নেই আম আদমি পার্টির। তাই মানুষ টাকা দিয়ে সাহায্য করলে দল লড়াই করতে পারবে।
কিন্তু কেন টাকা নেই? অরবিন্দ কেজরিওয়াল বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে দিল্লিতে প্রচুর কাজ করেছি আমরা। আমাদের কাছে একটা টাকা পর্যন্ত নেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমি নিজে গত পাঁচ বছরে একটা টাকা আয় করিনি। এটা আপনাদের সবার জন্য, যারা আমার জন্য নির্বাচনে লড়াই করবে।’ অর্থাৎ নির্বাচনে লড়াই করার জন্য তিনি সরাসরি মানুষের কাছে টাকা চাইলেন।
এই টাকা যদি তহবিলে আসে তাহলে তা হবে একেবারে অনুদান। অর্থাৎ সেই টাকার কর দিতে হবে না। আবার টাকা এসে তহবিলে পড়ার মধ্যে দিয়ে নিজের এবং সরকারের জনসমর্থন যাচাই করে নিতে পারবেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্র: আজকাল।
- বিষয় :
- অরবিন্দ কেজরিওয়াল