পদাবলি
প্রত্যঙ্গ প্রবাদ
×
জেগে থাকতে হয় এক পায়েমৌন মীমাংসার পরেক্যান্টিন কর্নারেতুঙ্গ পেয়ালা ও পানেঅবলীলায়তারই চুম্বন অবসরে। বসে থাকতে হয় একা এক নগরেরাত থেকে কালান্জী বেলায়বর্তুল বিছানার বাঁকেকণ্ঠা ও কর্তব্য ফাঁকেউদগ
শামীম আজাদ
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৭:১৯
জেগে থাকতে হয় এক পায়ে
মৌন মীমাংসার পরে
ক্যান্টিন কর্নারে
তুঙ্গ পেয়ালা ও পানে
অবলীলায়
তারই চুম্বন অবসরে।
বসে থাকতে হয় একা এক নগরে
রাত থেকে কালান্জী বেলায়
বর্তুল বিছানার বাঁকে
কণ্ঠা ও কর্তব্য ফাঁকে
উদগ্র আকাঙ্ক্ষায়
শুধু তারই ঘ্রাণ শুঁকিবারে।
বেঁচে থাকতে হয় চতুর্থ আসমানে
বিবিধ স্তরে ও কলেবরে
স্নায়ুহীন স্নায়ুর অন্তরে
অবশিষ্ট পা'খানাও তুলে
প্রথহীন পিঙ্গল টানে
তার অঙ্গার অভ্যন্তরে।
মৌন মীমাংসার পরে
ক্যান্টিন কর্নারে
তুঙ্গ পেয়ালা ও পানে
অবলীলায়
তারই চুম্বন অবসরে।
বসে থাকতে হয় একা এক নগরে
রাত থেকে কালান্জী বেলায়
বর্তুল বিছানার বাঁকে
কণ্ঠা ও কর্তব্য ফাঁকে
উদগ্র আকাঙ্ক্ষায়
শুধু তারই ঘ্রাণ শুঁকিবারে।
বেঁচে থাকতে হয় চতুর্থ আসমানে
বিবিধ স্তরে ও কলেবরে
স্নায়ুহীন স্নায়ুর অন্তরে
অবশিষ্ট পা'খানাও তুলে
প্রথহীন পিঙ্গল টানে
তার অঙ্গার অভ্যন্তরে।
- বিষয় :
- পদাবলি
