ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভবদহ অঞ্চলের স্থায়ী সমাধান প্রয়োজন

ভবদহ অঞ্চলের স্থায়ী সমাধান প্রয়োজন
×

ফাইল ছবি

মো. হাবিবুল বাসার ফিরাজ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০০:১৪

আমরা যশোর জেলার মনিরামপুর থানার পাঁচাকড়ি গ্রামের ভবদহ অঞ্চলের ভুক্তভোগী নাগরিক। এ অঞ্চলের দীর্ঘস্থায়ী ও ভয়াবহ জলাবদ্ধতা সমস্যায় আমরা বিপদগ্রস্ত। সমস্যাটি প্রতিবছর বর্ষা এলে প্রকট আকার ধারণ করে এবং লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে।
ভবদহের জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়। কয়েক দশক ধরে এ অঞ্চলের জনগণ এই অভিশাপ নিয়ে জীবন যাপন করছে। প্রধানত পলি জমে নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়, বাড়িঘর পানিতে ডুবে থাকে, ফসলি জমি নষ্ট হয় এবং স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করতে গিয়ে মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাচ্ছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এ সমস্যার স্থায়ী সমাধানে অতীতের অনেক উদ্যোগই ফলপ্রসূ হয়নি, যার বিশেষ কারণ ছিল সমন্বয়হীনতা এবং টেকসই সমাধানের অভাব।
ভবদহের এ সমস্যা নিরসনে একটি সুচিন্তিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা অত্যাবশ্যক। এ ক্ষেত্রে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) পদ্ধতি প্রয়োগের মাধ্যমে নদীগুলোকে সচল রাখতে যে চিন্তা, সেটি কার্যত অচল। সুতরাং পলি অপসারণে বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন করা অত্যন্ত জরুরি।
ভবদহ অঞ্চলের মানুষের এই অশেষ দুর্ভোগ লাঘবে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করছি।

মো. হাবিবুল বাসার ফিরাজ: শিক্ষক, পাঁচাকড়ি, মনিরামপুর, যশোর

আরও পড়ুন

×