ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এলআরএফের সভাপতি আশরাফ, সম্পাদক মিশন

এলআরএফের সভাপতি আশরাফ, সম্পাদক মিশন
×

আশরাফ–উল আলম ও মনিরুজ্জামান মিশন- সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ২২:৫৭ | আপডেট: ২৯ জুন ২০২৪ | ২৩:০৫

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে আজেকর পত্রিকার আশরাফ–উল আলম এবং সাধারণ সম্পাদক পদে নিউএজের মনিরুজ্জামান মিশন নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনার কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশ গুপ্ত নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময়  নির্বাচন পরিচালনার কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহসভাপতি পদে হাসান জাবেদ (এনটিভি), যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক জাকের হোসেন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামীমা আক্তার (দেশ টিভি), এম এ নাছের (চ্যানেল টোয়েন্টি ফোর) এবং উৎপল রায় (দেশ রুপান্তর) নির্বাচিত হন।

এর আগে সংগঠনের সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শুক্কুর আলী শুভ, এলআরএফের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক, ডিআরইউ সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আলী আসগর স্বপন, কাজী আব্দুল হান্নান, শহীদুজ্জামানসহ সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এলআরএফের গঠনতন্ত্র সংশোধন নিয়ে মতবিরোধের জের ধরে শুক্রবার সাধারণ সভা বর্জন করেছে কয়েকজন সদস্য। সংগঠনের তথ্যনুযায়ী, অংশগ্রহণকারী ৭৬ জন সদস্যের মধ্যে ৬ জন সভা বর্জন করেন। পরে বর্জনকারীদের নেতৃত্বে ১০ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি পদে রয়েছেন চ্যানেল২৪-এর মো. মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের গোলাম রব্বানী। অন্যান্য পদের মধ্যে সহ–সভাপতি আমিনুল ইসলাম মল্লিক (ঢাকা মেইল), যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিম (ঢাকা পোস্ট), সাংগঠনিক সম্পাদক  আফজাল হোসেন (সময় টিভি), কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান (বাংলা ট্রিবিউন), ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার (কালের কণ্ঠ) এবং সদস্য পদে মাজহারুল হক মান্না (চ্যানেল আই), মো. দিদারুল আলম (ইত্তেফাক) ও কবির হোসেনের (কালবেলা) নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×