ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ভাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানো হলো তুরিন আফরোজকে

ভাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানো হলো তুরিন আফরোজকে
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৭:১৬ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৭:৩৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ব্যারিস্টার তুরিন আফরোজকে ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইন গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠান। বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান জানান, শুনানি শেষে আদালত তুরিন আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর মামলা করেন তার ভাই শাহ নেওয়াজ আহাম্মদ। মামলার তদন্ত শেষে পিবিআই আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করে, তুরিন আফরোজ লোকজন নিয়ে মায়ের বাসায় প্রবেশ করে ভাঙচুর, জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া, জালিয়াতির মাধ্যমে হলফনামা তৈরি এবং বাদী ও তার মাকে প্রাণনাশের হুমকি দেন।

২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তুরিন আফরোজ। তবে ২০১৯ সালের ১১ নভেম্বর এক যুদ্ধাপরাধ মামলার আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে তাকে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

×