ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বরঙে চলছে মূল্যছাড় 

বিশ্বরঙে চলছে মূল্যছাড় 
×

ছবি : বিশ্বরঙ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৫:৫৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ২১:১৩

ত্রিশ বছর ধরে বিশ্বরঙ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরছে। পরিবারের সবার চাওয়া পাওয়াকে শৈল্পিক আঙ্গিকে উপস্থাপন করছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্ট ইত্যাদিতে। রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে মিল রেখে পরার মতো পোশাক। 'অফুরন্ত আনন্দ ছাড়' শিরোনামে এসব পণ্যে ‘বিশ্বরঙ’ দিচ্ছে ২৫ শতাংশ মূল্যছাড়।

গরমের কথা মাথায় রেখে এসব পণ্যে ব্যবহার করা হয়েছে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব ও শ্যামলে কাপড়। আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফন-সহ ভিন্ন ভিন্ন কাপড়ও রয়েছে।

পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রং-এর ব্যবহারের পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাষ্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি। প্রতিষ্ঠানটির যেকোনো শোরুম থেকে ক্রেতারা এই ছাড়ে পোশাক কিনতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটার সুযোগ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
 

আরও পড়ুন

×