ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফ্রিজে রাখা ভাত বার বার গরম করা কি ঠিক

ফ্রিজে রাখা ভাত বার বার গরম করা কি ঠিক
×

ভাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ১৫:৩৪

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একবারে অনেকটা ভাত রান্না করে ফ্রিজে তুলে রাখেন। এরপর তা বারবার গরম করে খান। কিন্তু বারবার গরম করলে কি ভাতের পুষ্টিগুণ ঠিক থাকে?

বিশেষজ্ঞরা বলছেন, ভাত সঠিক উপায়ে সংরক্ষণ না করলে এটি মারাত্মক ফুড পয়জনিং বা লিভারের ক্ষতি করতে পারে।

ব্যাসিলাস সেরিয়াস' ব্যাকটেরিয়া’
চালে প্রাকৃতিকভাবেই 'ব্যাসিলাস সেরিয়াস' নামক এক ধরণের ব্যাকটেরিয়ার স্পোর থাকে। ভাত রান্নার পরও এই স্পোরগুলো বেঁচে থাকতে পারে। যদি রান্না করা ভাত ঘরের তাপমাত্রায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়, তাহলে এই ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে এবং এক ধরণের বিষাক্ত টক্সিন তৈরি করে।

টক্সিন ও লিভারের ওপর প্রভাব
ভাত বারবার গরম করলেও এই টক্সিনগুলো সবসময় ধ্বংস হয় না। দীর্ঘ সময় ধরে নষ্ট বা নিম্নমানের বাসি খাবার খেলে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে ক্রনিক হজমের সমস্যা বা লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ে। 

ভাত ফ্রিজে রাখার ও গরম করার সঠিক নিয়ম
আপনি যদি ফ্রিজে রাখা ভাত খেতে চান, তবে কিছু নিয়ম মেনে চলুন

দ্রুত ঠান্ডা করুন: ভাত রান্না করার ১ ঘণ্টার মধ্যে তা ঠান্ডা করে বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে রাখুন। ঘরের তাপমাত্রায় ৪-৫ ঘণ্টার বেশি ভাত ফেলে রাখবেন না।
একবারের বেশি গরম নয়: ফ্রিজ থেকে ভাত বের করে একবারই গরম করে খেয়ে ফেলুন। বারবার ফ্রিজ থেকে বের করা আর গরম করা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।
উচ্চ তাপমাত্রায় গরম: ভাত গরম করার সময় নিশ্চিত করুন যেন তা একদম ভেতর পর্যন্ত ধোঁয়া ওঠা গরম হয়। হালকা গরম ভাতে ব্যাকটেরিয়া থেকে যায়।
সংরক্ষণের মেয়াদ: ফ্রিজে রাখা ভাত সর্বোচ্চ ২ দিনের মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি হলে ভাতের স্বাদ ও গুণমান নষ্ট হতে থাকে।

আরও পড়ুন

×