নিয়মিত ওটস খেলে পাবেন যেসব উপকারিতা
ওটস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১১:৪০
স্বাস্থ্য সচেতনতা থেকে আজকাল অনেকেই নিয়মিত ওটস খান। এটি অত্যন্ত পুষ্টিকর এবং গ্লুটেন-মুক্ত শস্য। ওটসে শরীরের জন্য উপকারী বিটা-গ্লুকান ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট , ভিটামিন এবং খনিজ পদার্থ পাওয়া যায়।
নিয়মিত খাদ্যতালিকায় ওটস রাখলে যেসব উপকারিতা মেলে-
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
নিয়মিত ওটস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ওজন কমাতেও সাহায্য করে।
কোলেস্টেরল কমায়
হজমশক্তি ভালো রাখতে নিয়মিত ওটস খেতে পারেন। এটি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। শরীরে স্থিতিশীল শক্তি পাওয়া যায়। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে
ওটস ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে।
অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে
ওটস উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়। এর ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে
যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ওটস খেতে পারেন। ফাইবার সমৃদ্ধ ওটস অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে অন্ত্রের মাইক্রোবায়োটা উন্নত করে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে।
- বিষয় :
- পুষ্টিগুণ
