ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাছ বেশি ভেজে খাওয়া কি ঠিক? 

মাছ বেশি ভেজে খাওয়া কি ঠিক? 
×

ভাজা মাছ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১১:৪৩

কথায় আছে মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির চলেই না। তার উপর যদি হয় ভাজা মাছ, তাহলে তো কথাই নেই। কিন্তু অনেকেরই প্রশ্ন, মাছ বেশি ভেজে খেলে কি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়? 

বিশেষজ্ঞদের মতে, মাছে প্রোটিন, ভিটামিন এবং প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা-থ্রি আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। কিন্তু বেশি তাপে বা দীর্ঘক্ষণ ভাজলে এই উপকারী উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ডিপ ফ্রাই বা কড়া ভাজলে এই সমস্যা বেশি হয়। মাছ যদি খুব বেশি তেলে এবং অনেকক্ষণ ধরে ভাজা হয় তাহলে তাপের কারণে ওমেগা-থ্রি ফ্যাট ভেঙে যেতে শুরু করে। এর ফলে মাছের খাদ্যগুণ কমে যায়। অন্যদিকে অতিরিক্ত তেল শোষণ করে মাছ আরও ভারী হয়ে ওঠে, যা হজমের সমস্যাও তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বারবার একই তেল ব্যবহার করে মাছ ভাজা ঠিক নয়। অনেকেই একই তেল বারবার গরম করেন। এতে তেলের গুণ নষ্ট হয় এবং ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে। এই ধরনের তেল দীর্ঘমেয়াদে শরীরে নানা রোগের ঝুঁকি বাড়াতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, যদি মাছ ভাজাই খেতে হয় তাহলে হালকা করে ভাজা বা কম তেলে প্যান ফ্রাই করে খেতে পারেন । এতে স্বাদও থাকে, আবার পুষ্টিগুণও অনেকটা বজায় থাকে। এছাড়া সেদ্ধ, ভাপা বা ঝোল করে মাছ খাওয়াও খুবই স্বাস্থ্যকর।

বিশেষজ্ঞরা আরও বলছেন, সপ্তাহে অন্তত ২-৩ দিন মাছ খাওয়া উচিত। সেই সঙ্গে রান্নার পদ্ধতির দিকে নজর দেওয়া জরুরি। এই গরমে অনেক মসলাদার বা কড়া ভাজা নয় বরং হালকা  রান্না করা মাছ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। হজমও ভালো হবে। 

আরও পড়ুন

×