মায়ের জন্য উপহার
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১১:৩২
আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের অনেক দেশে মাদার্স ডে- পালিত হয়। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের আজ এক বিশেষ দিন। মাকে খুশি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি এবং ভালোবাসা। মায়েরা দামি উপহারের চেয়ে বেশি গুরুত্ব দেন ভালোবাসা, সময় এবং যত্নকে। মাকে খুশি রাখতে আজ তাকে এমন কিছু উপহার দিতে পারেন যা তাকে সত্যিই বিশেষ অনুভব করাবে। যেমন-
হ্যান্ডক্রাফটেড চিঠি
কাস্টমাইজড ফটো ফ্রেম, হাতে লেখা চিঠি, স্ক্র্যাপবুক বা পরিবারের স্মৃতিভরা অ্যালবাম— এই ধরনের উপহার মায়েদের কাছে অত্যন্ত আবেগঘন হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা উপহার দীর্ঘদিন মনে থেকে যায়। কারণ এতে শুধুমাত্র অর্থ নয়, সময় ও ভালোবাসার ছাপ থাকে।
একটু বিশ্রামও হতে পারে সেরা উপহার
অনেক মায়ের সংসার, অফিস ও পরিবারের দায়িত্ব সামলাতেই দিন কেটে যায়। নিজের জন্য আলাদা করে সময় দেয়ার অবসর পান। স্পা সেশন, ম্যাসাজ বা এমন একটি দিন মাকে উপহার দিতে পারেন যাতে তিনি আরাম বোধ করতে পারেন, তার মানসিক চাপ কমাতে পারে।
ভিন্ন ধরনের উপহার
দামি কোনো পণ্য নয়, মাকে দিতে পারেন‘এক্সপেরিয়েন্স গিফট’। যেমন— পরিবারের সঙ্গে ডিনার, মুভি দেখা বা একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মুহূর্তগুলো দীর্ঘদিন মনে থাকে, সম্পর্ক আরও গভীর করে।
মায়ের পছন্দ বুঝে উপহার
কেউ বই ভালোবাসেন, কেউ গাছ, কেউ আবার প্রযুক্তি ,কেউ বা সৌন্দর্যচর্চার জিনিস পছন্দ করেন। যার মায়ের যেরকম পছন্দ সেরকম কিছু তাকে উপহার দিতে পারেন।মায়ের সঙ্গে সময় কাটান
মাদার্স ডে শুধুমাত্র একটি দিন নয়, বরং মায়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। বিভিন্ন ধরনের উপহার দেওয়ার পাশাপাশি তাকে সময় দেওয়া, তার কথা শোনা এবং তার পরিশ্রমের প্রশংসা করাও সমান গুরুত্বপূর্ণ। তাদের ভালোবাসা ও ত্যাগকে যখন সত্যিকারের মূল্য দেওয়া হয় তখন তিনি আনন্দিত বোধ করেন।
- বিষয় :
- মা দিবস
