জেনে নিন আচারি কিমার রেসিপি
আচারি কিমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১২:৩৫
কোরবানির ঈদে অনেকেই বাড়িতে মাংস সংরক্ষণ করে রাখেন। গরুর মাংস ব্লেন্ড করে কিমা দিয়ে বানাতে পারেন মজার স্বাদের আচারি কিমা।
উপকরণ : তেল ১/২ কাপ, গরুর মাংসের কিমা ১ কেজি, পেঁয়াজ (কুচানো) ১ কাপ, আদা-রসুন পেস্ট ১ টেবিল চামচ, টমেটো পিউরি ১ কাপ, লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ,লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, গরম পানি ১ কাপ, টক দই ১ কাপ, আচারি মসলা ১ টেবিল চামচ (মেথি, সরিষা, মৌরি ও জিরা হালকা ভেজে গুঁড়ো করা), ধনিয়া পাতা (কুচানো) পরিমাণমতো
আদা (গোল করে কাটা) পরিমাণমতো
প্রস্তুত প্রণালি : একটি প্যানে তেল গরম করে গরুর মাংসের কিমা দিন। রঙ পরিবর্তন না হওয়া পর্যন্ত রান্না করুন। পেঁয়াজ দিয়ে ২-৩ মিনিট ভাজুন। আদা-রসুন পেস্ট দিয়ে এক মিনিট ভাজুন। টমেটো পিউরি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া দিয়ে ৪-৫ মিনিট ভাজুন। গরম পানি দিয়ে ভালোভাবে মেশান। মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। দই দিন। তেল ভেসে ওঠা যাওয়া নাড়তে থাকুন। এবার আচারি মসলা যোগ করে নাড়াচাড়া করুন। একটি পাত্রে ঢেলে ধনে পাতা এবং আদা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজার স্বাদের আচারি কিমা।
- বিষয় :
- রেসিপি
