সকালে পেট পরিষ্কার হবে নারকেলের তেলের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খেলে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১১:১৮
আজকাল রূপচর্চা ও স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই ঘরোয়া উপকরণের উপর গুরুত্ব দিচ্ছেন। ইনস্টাগ্রাম বা ফেসবুকেও এ ধরনের ভিডিও বেশ জনপ্রিয়। সম্প্রতি ঘরে তৈরি বিশেষ ‘শট’বা পানীয় নেটদুনিয়ায় বেশ হৈ চৈ ফেলে দিয়েছে। কেউ তেলের সঙ্গে মধু মিশিয়ে খাচ্ছেন, কেউ আবার কফিতে ঘি মিশিয়ে খাচ্ছেন। আন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পুষ্টিবিদ শ্রেয়া গোয়েল এমন এক ধরনের পানীয়’র কথা বলেছেন যা নিয়মিত খেতে পারলে ত্বক থেকে পেট, সব ভালো থাকবে।
পুষ্টিবিদের মতে, রোজ সকালে একটি বড় চামচে নারকেলের তেলের সঙ্গে সামান্য এক চিমটে হলুদ আর গোলমরিচ মিশিয়ে খেলে নানা ধরনের উপকারিতা পাওয়া যায়।
নারকেল তেলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট সহজে হজমে সাহায্য করে, দ্রুত শক্তি জোগায় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে হলুদ অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহ-প্রতিরোধী গুণের জন্য পরিচিত। এতে থাকা কারকিউমিন রোগ থেকে সেরে ওঠা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গোলমরিচ কারকিউমিন শোষণে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে।
বিশেষ এই শট খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাবেন-
১. শরীরের প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।
২. গাঁটের যন্ত্রণা, গায়ে-হাত-পায়ে ব্যথা থেকে মুক্তি দিতে পারে।
৩. বিপাকহার বাড়ায়।
৪. পেটের গোলমাল হলেও এই শট খেলে লাভ হয়।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৬. ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়া যায়।
- বিষয় :
- রূপচর্চা