নিয়মিত গাজর খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা
গাজর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১২:১৭
আজকাল সারা বছরই গাজর পাওয়া যায়। এই সবজিটি শুধু দেখতেই সুন্দর তা নয়, প্রচুর স্বাস্থ্যগুণও রয়েছে। এটি বিটা-ক্যারোটিন, ফাইবার, ভিটামিন কে ১,পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সবজি। নিয়মিত গাজর খেলে যেসব উপকারিতা মিলবে-
দৃষ্টিশক্তি ভালো রাখে
গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন-এ তে রূপান্তরিত হয়। এই ভিটামিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে
গাজরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখে। এর ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে।
হজমশক্তি বাড়াতে সহায়তা করে
গাজরে পর্যাপ্ত পরিমাণে ডায়েটরি ফাইবার থাকায় হজমশক্তি বাড়াতে ভূমিকা রাখে। এই উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গাজরে থাকা ভিটামিন এ এবং সি জীবাণু ও সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ আরও শক্তিশালী করে তোলে। এর ফলে ঘন ঘন অসুস্থ হওয়ার প্রবণতা কমে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
গাজরে ক্যালরি কম এবং পানি ও ফাইবারের পরিমাণ বেশি থাকে। এ কারণে এটি খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। ঘন ঘন ক্ষিদে পাওয়ার প্রবণতা কমে। এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকতে সহায়তা করে।
ত্বকের স্বাস্থ্য ভালো থাকে
গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের কোষকে রক্ষা করে। এটি কোলাজেন উৎপাদনেও সাহায্য করে। এর ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল। সূত্র : এশিয়ানটিভিনিউজ
- বিষয় :
- পুষ্টিগুণ