প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১২:১২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১২:৫১
অনেকেই চুল লম্বা রাখতে চান। কিন্তু চাইলেও মনের মতো লম্বা চুল পাওয়া কঠিন। এজন্য বেশ ধৈর্য ও চুলের সঠিক পরিচর্যা প্রয়োজন। কিছু কিছু প্রাকৃতিক উপাদান আছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। যেমন-
নারকেল তেল : হালকা গরম নারকেল তেল মাথায় দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বক ভালো রাখে। সেই সঙ্গে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রস: চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগানো পুরনো ও কার্যকরী পদ্ধতি। এটি চুলের গোড়া মজবুত করতে ভূমিকা রাখে। তবে মাথার ত্বকে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন।
মেথি বাটা : সারারাত মেথি ভিজিয়ে রাখুন। এরপর তা বেটে চুলে লাগান। এই মিশ্রণটি চুল পড়া কমায়। সেই সঙ্গে চুলকে নরম ও সিল্কি করে।
চাল ধোয়া পানি : চাল ধোয়া বা চাল ভিজিয়ে রাখা পানি চুলে ব্যবহার করতে পারেন। এটি মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া রোধ করে।
সরিষার তেল ও কারিপাতা: কারিপাতার সঙ্গে সরিষার তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ চুলে পুষ্টি জোগায়। একই সঙ্গে চুলকে ভেতর থেকে মজবুত করে তোলে।
অ্যালোভেরা জেল : মাথার ত্বক ঠান্ডা ও শান্ত রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার উপকারী। তবে কারও অ্যালার্জি থাকলে সামান্য একটু জায়গায় লাগিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না দেখে নিন।
জবা ফুল : জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি চুলে পুষ্টি জোগায়। সেই সঙ্গে চুল পাতলা হয়ে যাওয়া রোধ করে। সূত্র: এশিয়াননেট
- বিষয় :
- চুলের যত্ন