ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শুধু রাতেই ফোটে যেসব ফুল

শুধু রাতেই ফোটে যেসব ফুল
×

ফোর ও-ক্লক ফ্লাওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৩:৫০

পৃথিবীর সব ফুল দিনে ফোটে না। নিয়ম করে কোনোটা রাতে, কোনোটা সূর্যাস্তের পর অধিক সুগন্ধ নিয়ে ফোটে। 

বিজ্ঞানীদের মতে, এ ধরনের গাছ পরাগ বহনকারী কীট-পতঙ্গকে আকৃষ্ট করে নিজেদের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য দিনের পরিবর্তে রাতে ফোটে।

অনেকেই জানেন, নাইট কুইন ফুল রাতে ফোটে। এছাড়াও পৃথিবীর নানা প্রান্তে এমন অনেক ফুল আছে যে গুলো রাতেই প্রস্ফুটিত হয়। যেমন-

ইভিনিং প্রিমরোজ

ইভিনিং প্রিমরোজ : এ ফুলটির উৎপত্তিস্থল উত্তর আমেরিকা হলেও ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে এটি দেখা যায়। এ ফুলের গাছটির উচ্চতা সাধারণত তিন থেকে পাঁচ মিটার হয়ে থাকে। উজ্জ্বল হলুদ রঙের এ ফুলটি তীব্র গন্ধ নিয়ে জুলাই ও আগস্ট মাসে রাতে ফোটে, আবার সকালেই বন্ধ হয়ে যায়। ইভিনিং প্রিমরোজ ফুলটি অনেক স্থানে ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়।

ডাচম্যান পাইপ ক্যাকটাস

মুনফ্লাওয়ার :  এ ফুলটি উত্তর আমেরিকাতেই বেশি দেখা যায়। গোটা গ্রীষ্মকাল জুড়েই ফুলটি রাতে ফোটে। আবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এটি বন্ধ হয়ে যায়। 

ডাচম্যান পাইপ ক্যকটাস : মেক্সিকো এবং আরিজোনার মরুভূমি অঞ্চলে এ ফুলটি দেখা যায়। প্রতি বছর জুন ও জুলাই মাসের কোনো এক রাতে একবারই মাত্র এ ফুলটি ফোটে। আবার সকালে তা বন্ধ হয়ে যায়। সাদা রঙের বিশালাকৃতির এ ফুলটি তীব্র সুগন্ধযুক্ত হয়।

নাইট- ব্লুমিং জেসমিন

ড্রাগন ফ্রুট ফ্লাওয়ার : বড় বড় পাপড়িযুক্ত এ ফুলটি অক্টোবর এবং মে মাসে রাতে ফোটে। আমেরিকার মধ্যাঞ্চল ও মেক্সিকো এ ফুলটির আবাসস্থল হলেও এখন ভিয়েতনাম, তাইওয়ান, চীন এবং মালয়েশিয়াতেও এ ফুলটির ব্যাপক চাষ হয়।

ফোর ও-ক্লক ফ্লাওয়ার : সন্ধ্যায় নির্দিষ্ট সময় ফোটার জন্য এ ফুলটির এমন নামকরণ করা হয়েছে। তীব্র সুগন্ধ এ ফুলটি সারা রাত ফুটে থাকে। আবার সকালেই বন্ধ হয়ে যায়। তবে মজার ব্যাপর হলো দিনে না ফুটলেও এ ফুলটি ফুটতে পর্যাপ্ত সূর্যের আলোর দরকার হয়। 

নাইট-ব্লুমিং জেসমিন : শরত থেকে বসন্তকাল জুড়ে এ ফুলটি পশ্চিম ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। রাতে ফোটা এ ফুলটি পৃথিবীর অন্যতম তীব্র সুগন্ধযুক্ত ফুল বলে ধরা হয়। 


আরও পড়ুন

×