ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ভ্রমণে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী যেসব খাবার

ভ্রমণে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী যেসব খাবার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০১:৩১ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০১:৩২

ভ্রমণের আনন্দের তুলনা নেই। নতুন জায়গা দেখা, ঘোরাঘুরি মন প্রফুল্ল রাখে। তবে এ সময় স্বাস্থ্য ঠিক রাখা একটু কঠিন হয়ে পড়ে। বিশেষ করে খাওয়াদাওয়ার অনিয়ম হওয়ায় অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। যাদের ডায়াবেটিসের মতো রোগ আছে তাদের এসময় একটু সতর্ক থাকা প্রয়োজন।  

দূরে বেড়াতে গেলে চাইলেই সঙ্গে খাবার নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে ডায়াবেটিস রোগীরা চাইলে কয়েকটি খাবার সঙ্গেই নিতে পারেন। এ গুলো আপনার স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে। যেমন-

১. কাঠবাদাম ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। এতে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন- ডায়াটরি ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি ১২ রয়েছে। ভ্রমণের সময় ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে এই বাদামটি নিতে পারেন। যখনই বেশি ক্ষুধা অনুভূত হবে তখন অল্প করে এ খাবারটি খেলে উপকার পাবেন। 

ওটমিল : ডায়াবেটিস রোগীদের জন্য ওটস খুবই উপকারী একটি খাবার। এতে থাকা ডায়াটরি ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। ভ্রমণের সময় এ খাবারটি আলাদাভাবে প্যাক করে সঙ্গে নিতে পারেন। সামান্য গরম পানি মেশালেই এ খাবারটি সহজেই খাওয়া যায়।

৩. কাছাকাছি কোথাও বেড়াতে গেলে ডায়াবেটিস রোগীরা সবজির সালাদ সঙ্গে নিতে পারেন। বিশেষ করে গাজর, ব্রকলি, টমেটো, লেটুস পাতা দিয়ে তৈরি সালাদ ভ্রমণে আপনাকে বাড়তি শক্তি দেবে। 

৪. ভ্রমণের সময় ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে সিদ্ধ ডিম। প্রোটিনসমৃদ্ধ এ খাবারটি আপনি যেকোন জায়গায় চাইলেই পাবেন। ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হবে। 

৫. ভ্রমণের সময় ডায়াবেটিস রোগীরা দই খেতে পারেন। সহজপ্রাপ্য এ খাবারে থাকা অতিরিক্ত প্রবায়োটিক হজমে সহায়তা করে। সেই সঙ্গে ডাযাবেটিস রোগীদের সুস্থ রাখতেও ভূমিকা রাখে দই। সূত্র : এনডিটিভি 


আরও পড়ুন

×