ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

'সুপার ফুড' গাজরের উপকারিতা

'সুপার ফুড' গাজরের উপকারিতা
×

গাজর- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:০৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫৮

শর্করা, ভিটামিন, মিনারেল, ফাইবার, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ম্যা্গনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাসসহ বিভিন্ন পুষ্টিকর উপদানে ভরপুর গাজরকে বলা হয় 'সুপার ফুড'। শীতকালীন সাধারণ রোগগুলো দূরে রাখতে দারুণ কার্যকর একটি সবজি এটি।

গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি-ঠান্ডা ও কাশি থেকে মুক্তি পেতে তাই নিয়মিত গাজর খাওয়া যেতে পারে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’  ও বিটা ক্যারোটিন রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

গাজরের মধ্যে ক্যারটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার কোষ ধ্বংসে ভূমিকা রাখে। সুস্বাদু এই সবজিতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি বিভিন্ন দাগ দূর করে ত্বককে সতেজ ও সজীব রাখে।

গাজরে ক্যালরি ও সুগারের উপাদান খুবই কম। গাজর খেলে দীর্ঘসময় পেট ভরা থাকে।  এ কারণে ডায়াবেটিস প্রতিরোধেও সহায়ক গাজর। এ ছাড়া ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে গাজর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×