ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মোবাইল আসক্তি আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে

মোবাইল আসক্তি আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০১:১৬

দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ব্যবহার করেন না এমন কেউ নেই। আপনি হাঁটছেন কিংবা আপনি খাচ্ছেন কিংবা আপনি ঘুমের ঘোরে আছেন সকল ক্ষেত্রেই মোবাইল ফোনের স্ক্রিনে আপনার দৃষ্টি আটকে আছে।

মোবাইল ফোন জুড়েই যখন আপনার সমস্ত চিন্তা চেতনা বিরাজমান তখন আপনি শারিরীক, মানসিক, আর্থিক অর্থাৎ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোন আসক্তি আপনার যেসব ক্ষতি করছে 

বিষণ্নতা তৈরি করে

যখন একজন মানুষ অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে তখন তিনি চান না একটা নোটিফিকেশনও তার কাছ থেকে মিস হোক যে কারণে উনি অনবরত মোবাইল ফোনের নোটিফিকেশন এর দিকে তার চিন্তাশক্তি বিনিয়োগ করে এবং মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তাই মোবাইল ফোনে আসক্ত ব্যক্তিটি অনেকটা বিষণ্নতায় ভোগেন।

কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে দেয় না

মোবাইল ফোন মানুষকে তার নিজের জায়গা থেকে পিছিয়ে দেয় কেননা একজন মানুষ যখন চলতি পথে হাঁটতে থাকে এবং মোবাইলের দিকে তার অপলক দৃষ্টি থাকে তখন সে নিজের কাঙ্খিত অবস্হানের চাইতে কিছুটা পিছিয়ে পড়ে। 

স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে

মোবাইল ফোনে আসক্ত ব্যক্তি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেয়ে ফেলে। কেননা খাবারের সময় তিনি মোবাইলের প্রতি মনোযোগ দিয়ে রাখার ফলে কতটুকু খাবার গ্রহণ করা প্রয়োজন তা বেমালুম ভুলে যান এবং প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন। যেটা তার ওজন বাড়িয়ে দেয় এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। 

ঘুমে ব্যাঘাত ঘটছে

মোবাইল ফোন অধিাকাংশ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। মোবাইল ফোনে আসক্তি থাকার ফলে একজন মানুষ অতিরিক্ত মোবাইল ব্যবহারে তিনি তার ঘুমের পর্যাপ্ত সময়টুকু পান না। নিত্য নতুন অ্যাপস কিংবা একটার পর একটা চমকপ্রদ আর্টিকেল একজনের সময়কে খুব চুপিসারে খুন করে। যার ফলে মোবাইলে আসক্ত ব্যাক্তি অনিদ্রায় ভোগেন।

কাজে অমনযোগী করে তুলছে

একজন মানুষ যখন কোন কাজ করার পাশাপাশি মোবাইল ব্যবহার করতে থাকে, তখন সেই মানুষটি তার গুরুত্বপূর্ণ কাজের প্রতি কখনও মনোযোগ দিতে পারেন না। যার ফলে তিনি তার কাজটি ও সঠিকভাবে সঠিক সময়ে সম্পন্ন করতে পারেন না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×