ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সানগ্লাস দুর্বল করে দিতে পারে দৃষ্টিশক্তি

সানগ্লাস দুর্বল করে দিতে পারে দৃষ্টিশক্তি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০০:৪০

সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার মারাত্মক ক্ষতি করে। ক্ষতিকর এই রশ্মির প্রভাব থেকে চোখকে ভালো রাখতে সানগ্লাস ব্যবহার করা হয়। কিন্তু এই সানগ্লাস চোখকে ভালো রাখার পরিবর্তে কখনও কখনও দৃষ্টিশক্তিও কেড়ে নেয়। 

সাময়িক আরাম বা ফ্যাশন করতে গিয়ে সস্তার সানগ্লাস ব্যবহার করায় চোখের ক্ষতি হয়।

চক্ষু রোগ বিশেষজ্ঞদের মতে,  নিম্নমানের সানগ্লাস অতিরিক্ত ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ে,  হঠাৎ করে চোখের কর্নিয়া শুকিয়ে যায়, অস্বাভাবিকভাবে বেড়ে যায় চোখের পাওয়ার, ঘন ঘন মাথাব্যথাও হতে পারে। 

চক্ষু রোগ বিশেষজ্ঞদের মতে, যে কোনও সানগ্লাস সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কুপ্রভাব থেকে চোখকে বাঁচাতে পারে না। শুধু মাত্র পলিকার্বোনেট লেন্সই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আটকাতে পারে। 

এ ছাড়া, সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে ‘রিফ্রাক্টিভ এরর’ বা চোখের প্রতিসারক ত্রুটি বহুগুণ বেড়ে যায়। অক্ষিগোলকের অস্বাভাবিক আকার এবং বক্রতার কারণে প্রতিসারক ত্রুটির সমস্যা দেখা যায়। ‘রিফ্রাক্টিভ এরর’ বা চোখের প্রতিসারক ত্রুটির ফলে দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যেতে পারে। খুব দূরের বা খুব কাছের কিছু দেখতে সমস্যা হতে পারে।

এ ছাড়াও সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে ‘আইলিড’ ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। তাই সানগ্লাস কেনার ক্ষেত্রেও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×