খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল করবে বিএনপি
খালেদা জিয়া -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এতে দলটির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। মিছিলে অংশ নিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এরপর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত।
- বিষয় :
- বিএনপি
- খালেদা জিয়া
- বিক্ষোভ মিছিল
