ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আ.লীগের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

আ.লীগের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
×

হোটেল শেরাটনে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আব্দুল্লাহর নেতৃত্বে অংশ নেয় প্রতিনিধি দল।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০৬:৫১ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৭:৫৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়। 

প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। 

হোটেল শেরাটনে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আব্দুল্লাহর নেতৃত্বে অংশ নিয়েছে প্রতিনিধি দল।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আব্দুল্লাহর নেতৃত্বে অংশ নিয়েছে প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে। প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। এরপর আগামী ১০ অক্টোবর বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।

আরও পড়ুন

×