ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৫ আগস্ট উপলক্ষ্যে সব থানা-উপজেলায় আজ বিএনপির বিজয় র‍্যালি

৫ আগস্ট উপলক্ষ্যে সব থানা-উপজেলায় আজ বিএনপির বিজয় র‍্যালি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ১২:৩৬

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ ৫ আগস্ট দেশের সব থানা-উপজেলায় বিজয় র‍্যালি করবে।

সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সব থানা-উপজেলায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের হবে। একই দিন (বুধবার) দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র‍্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×