ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডুয়েট ছাত্রদলের ৫ নেতার পদত্যাগপত্র প্রত্যাহার

ডুয়েট ছাত্রদলের ৫ নেতার পদত্যাগপত্র প্রত্যাহার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ১৯:০৯

মান, অভিমান ভুলে এবার নিজেদের পদত্যাগপত্র প্রত্যাহার করলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের পাঁচ ছাত্র নেতা। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তারা নিজেদের এই পদত্যাগপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

পদত্যাগ প্রত্যাহার করা নেতাদের মধ্যে রয়েছেন সাবেক কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের, সাকিল আহমেদ, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম।

এর আগে গত ১ মার্চ ডুয়েট ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখান করে সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেছিলেন। গণপদত্যাগের এ ঘটনায় পরে কমিটিই বাতিল করে দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাংগঠনিক টিমের প্রধান হাফিজ উল্লাহ হিরা সমকালকে বলেন, নতুন কমিটি ঘোষণার পর একটি পক্ষের প্ররোচনায় তারা পদত্যাগের মতো ভুল সিদ্ধান্ত নেয়। তবে তারা নিজেদের ভূল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসছেন। এটা সংগঠনের জন্য অবশ্যই মঙ্গলজনক। আমরা সাবইকে নিয়ে রাজনীতি করতে চাই। সব পক্ষকে নিয়েই আগামীতে কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

×