বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধি দলের বৈঠক
বিএনপি নেতাদের সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধি দলের বৈঠক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ২০:০৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ২০:০৬
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের ‘ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসি’ এনআইএমডি। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এতে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে নেতারা জানান।
এনআইএসডির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএড বাংলাদেশ-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
