ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে: ইশরাক

সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে: ইশরাক
×

ইশরাক হোসেন, ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ১১:৫২

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পাকিস্তানিরা আমাদের সবার অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা সেটা মেনে নিতে পারেননি বলেই তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই এই দেশ স্বাধীন করেছেন। এখন এ দেশে সবার অধিকার সংবিধানে সমান থাকলেও বাস্তবে নেই।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও শিশুদের মধ্যে বই বিতরণী অনুষ্ঠানে শিশুদের প্রতি এ কথা বলেন তিনি।

বড়দের সবসময় সম্মান করতে হবে উল্লেখ করে শিশুদের উদ্দেশে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এমনকি তোমার দুইটা চকলেট থাকলে তার একটা কোনো অসহায় শিশুকে দেবে। কখনোই অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না, অন্যায় দেখলেই তার প্রতিবাদ করতে হবে। আর এই বয়স থেকেই ভালোর সঙ্গে আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা তৈরি করতে শিশুদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

পরে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ এবং জিয়াউর রহমান সম্পর্কিত বই তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ অনেকে। এতে অংশগ্রহণকারী শিশুরা গান ও কবিতা পরিবেশন করে।

আরও পড়ুন

×