ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ওদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে: নাসিম

ওদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে: নাসিম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৫:৪৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের মানুষেকে জিম্মি করে যারা পরিবহন ধর্মঘট করছে তাদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে। ক্যাসিনোকাণ্ডের সঙ্গে জড়িতদের যেমন কোনো ছাড় দেওয়া হয়নি, তেমনি এদেরও ছাড় দেওয়া হবে না।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশ আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। শেখ রাসেলের জন্মদিনকে 'শিশু রক্ষা দিবস' হিসেবে পালন করার দাবিতে এই সভার আয়োজন করা হয়।

পরিবহন শ্রমিক নেতা ও মালিকদের উদ্দেশে নাসিম বলেন, তারা এখন সুযোগ বুঝে ধর্মঘট করছেন। কোনো ঘাতক চালক নিজের ইচ্ছেমত কাউকে হত্যা করবে- এটা জনগণ মেনে নেবে না। যারা দেশ ও দেশের মানুষকে বিব্রতকর পরিস্থতিতে ফেলছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন হওয়ার আগে শ্রমিক ও মালিকের স্বার্থ রক্ষার জন্য অনেক আলোচনা করা হয়েছে। এরপর এক বছর পর্যালোচনায় রেখে এই আইন পাস করা হয়েছে। এখন জনগণকে জিম্মি করে ধর্মঘট করবে, এটা হতে পারে না।

সংগঠনের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×