তারেক রহমানের জন্মদিনে এতিমদের মধ্যে জেডআরএফের খাদ্য বিতরণ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৬:১৬ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ০৬:২৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরা বায়তুল আমান মসজিদ ও তাহফিজুল কুরআন মাদরাসায় মিলাদ মাহফিল শেষে প্রায় দুই শতাধিক দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এসময় অন্যদের মধ্যে বিএনপির সহ প্রশিক্ষণ সম্পাদক ও ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান, মহিলা দলের শামীমা রহিম, অ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু, ডা. ফখরুজ্জামান, জেডআরএফের আনোয়ারুল ইসলাম, সোহেল মাহমুদ, ড্যাবের ডা. গালিব হাসান, রোকনুজ্জামান রুবেল, ডা. মীর মোহাম্মদ হাসান, ডা. মোহাইমেনুল ইসলাম বিপ্লব, ডা. নাভিদ মোস্তাক, ডা. রফিকুল ইসলাম, ডা. লিঙ্কন, ডা. মনি, ডা. নয়ন, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোয়ারুল ইসলাম প্রমুখ।
মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
- বিষয় :
- খাদ্য বিতরণ
- জেডআরএফ
- তারেক রহমানের জন্মদিন
