ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ওয়ার্কার্স পার্টি

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ওয়ার্কার্স পার্টি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১১:০৩

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেছেন, দ্রব্যমূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ী চক্র নিজেদের স্বার্থ হাসিল করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। 

এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল কর্মকর্তাদের নীরব ভূমিকা পালন করা চলবে না। বাজার ব্যবস্থাকে কঠোর নজরদারিতে রাখতে হবে। টিসিবিকে কার্যকর করতে হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সমাবেশে নেতারা এসব কথা বলেন। তারা বলেন, জনগণ যাতে নিত্যপণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাজারে পেঁয়াজকাণ্ড শেষ হতে না হতেই লবণ কাণ্ড ঘটে গেল। এরপর যাতে আর কোনো লঙ্কাকাণ্ড না ঘটে সেজন্য জনগণকেও সবসময় সজাগ ও সংগঠিত থাকতে হবে।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আনিসুর রহমান মল্লিক, অধ্যাপক সুশান্ত দাস, কিশোর রায়, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।

আরও পড়ুন

×