ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে: ডা. জাফরুল্লাহ

খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে: ডা. জাফরুল্লাহ
×

সমাবেশে বক্তব্য রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:৫৫

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আজ দেশের যে অবস্থা তাতে মুক্তিযুদ্ধের গৌরব ভুলুণ্ঠিত হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সেই গৌরব ফিরিয়ে আনতে হলে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে সবাইকে রাজপথে নামতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা -জনতা সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাইকে রাজপথে হাজির হয়ে হাইকোর্টের চতুর্দিকে দাঁড়িয়ে বলতে হবে- মানবিক কারণেই হোক আর যে কারণেই হোক খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

×