ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৃজনশীলতায় মেধার ঝলক

সৃজনশীলতায় মেধার ঝলক
×

মিডিয়াগ্রাফি আয়োজিত ‘চট্টগ্রাম ক্রিয়েটর কন্টেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অতিথিরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে গত বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো। ‘হোন্ডা প্রেজেন্টস চট্টগ্রাম ক্রিয়েটর কন্টেন্ট অ্যাওয়ার্ড’ শিরোনামে আয়োজনে ১৪টি ক্যাটেগরিতে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামের ডিজিটাল কনটেন্ট (আধেয়) অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
ডেল্টা এলপি গ্যাসের সহযোগিতায় নগরীর র‍্যাডিসন ব্লু হোটেলের মেজবান হলে মিডিয়াগ্রাফি এই আয়োজন করে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সহযোগিতায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এই আয়োজন চট্টগ্রামের আঞ্চলিক কনটেন্ট ইকোসিস্টেমের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরা হয়েছে।’

৩৮৮ জন কনটেন্ট ক্রিয়েটর ১৪টি ক্যাটেগরিতে এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক, ডিজাইনার রওশন আরা চৌধুরী। তিনি সমাজে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তাদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি  করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ডিজিটাল কনটেন্ট এখন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তরুণদের ইতিবাচক সৃজনশীলতায় উৎসাহ দিচ্ছে।’ তিনি সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করে একটি পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে কনটেন্ট ক্রিয়েটরদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জনপ্রিয় সংগীতশিল্পী নকিব খান ও গীতিকার আসিফ ইকবালকে তাদের দীর্ঘদিনের সংগীতজীবনের অবদানের স্বীকৃতি হিসেবে লাইফটাইম আজীবন সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ধারাবাহিক ও প্রভাবশালী কাজের জন্য ফাহাদ লোকমান ও এলিজা বিনতে এলাহীকে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়ব, কেএসআরএম গ্রুপ ও এসআর শিপিংয়ের ডিএমডি সরওয়ার জাহান, তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু ও জুবাইরুল আরিফ, হোসাইন প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ওসমান গনি, রেনকন প্রোপার্টিজের সিইও তানভির শাহরিয়ার রিমন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি নিউজ এডিটর সাজ্জাদুর রহমান, চট্টগ্রাম ব্যুরোপ্রধান শামসুদ্দিন ইলিয়াস, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের মঞ্জুরুল হক, মেরিডিয়ান গ্রুপের ডিরেক্টর আদিব কামাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সোমেন পালিত এবং ওয়াইপিএসএর অ্যাডভোকেসি প্রধান মুহাম্মদ আলী শাহিন। 
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা চট্টগ্রামের কনটেন্ট জগতের বৈচিত্র্যকে তুলে ধরেন। শিক্ষা ক্যাটাগরিতে সেরা হন উথইয়ই মারমা, বিনোদন ও কমেডিতে শামীম আহমেদ মোনা, ফুড ও রেসিপিতে রোহিত চাকমা, হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ে হুরিল জান্নাত, ফ্যাশন অ্যান্ড বিউটিতে সানজিদা ইসলাম সায়মা ও সোশ্যাল কজ ক্যাটাগরিতে রবিউল ইসলাম।
সংগীত ও পরিবেশনা বিভাগে নারী কণ্ঠশিল্পী হিসেবে বৃষ্টি দে ও পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে আরিয়ান চৌধুরী সেরা হন। মিউজিক ক্যাটাগরিতে আকাশ দে ও শিপন বিশ্বাস পুরস্কৃত হন এবং ড্যান্স অ্যান্ড পারফরম্যান্স বিভাগে সম্মাননা পান প্রিয়াঙ্কা বড়ুয়া।

স্পোর্টস ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পান সাজ্জাদ ও মিনহাজ এবং আবদুর রহিম। ট্রাভেল ভ্লগ বিভাগে সেরা হন মোহাম্মদ ফাহেম শরিয়ার। একই সঙ্গে বেস্ট ব্র্যান্ড প্রোমোটার ও বেস্ট পপুলার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলাদা করে নজর কাড়েন স্মিতা চৌধুরী।
অতিথি সাজ্জাদুর রহমান বলেন, ‘এই আয়োজন প্রমাণ করে কনটেন্ট ক্রিয়েশন এখন একটি দায়িত্বশীল ও প্রভাবশালী মাধ্যম। ঢাকার বাইরে এমন উদ্যোগ দেশের ডিজিটাল মিডিয়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।’
সমাপনী বক্তব্যে দ্য শামসুদ্দিন ইলিয়াস বলেন, ‘এই উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটরদের সমাজের প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। ভবিষ্যতে তাঁরা আরও সৃজনশীল ও প্রামাণিক কনটেন্টের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন।’
মিডিয়াগ্রাফির ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের আয়োজক মিল্টন দাশ বিজয় বলেন, ‘এই অ্যাওয়ার্ড চট্টগ্রামে সৃজনশীলতার স্বীকৃতিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং জাতীয় পর্যায়ে শহরের ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


 

আরও পড়ুন

×