ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সাক্ষাৎকার : শেখ মুজিবুর রহমান

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছি

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছি
×

শেখ মুজিবুর রহমান অধ্যক্ষ পটিয়া সরকারি কলেজ

 পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:১৫

| প্রিন্ট সংস্করণ

পটিয়া কলেজের নানা সমস্যা সম্পর্কে অধ্যক্ষ অধ্যাপক শেখ মুজিবুর রহমান বলেন, ‘পটিয়া সরকারি কলেজ দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষক ও অবকাঠামো সেই অনুপাতে বাড়েনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষক পদ বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ, নতুন একাডেমিক ভবন, পরিবহন ব্যবস্থা, হোস্টেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, পর্যায়ক্রমে এসব সংকটের সমাধান হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কলেজের  অনেক শিক্ষার্থী উপজেলার বাইরে থেকে আসে। 

পাশের চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা থেকে যারা আসেন পরিবহন সংকটের কারণে তাদের ভোগান্তি পোহাতে হয় এটা ঠিক। সরকারিভাবে তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করা জরুরি।’
অপর এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ অধ্যাপক শেখ মুজিবুর রহমান বলেন, ‘আসলে কলেজটি প্রতিষ্ঠার ৬৪ বছর পরও শিক্ষার্থীদের জন্য একটি ক্যান্টিন না থাকা দুঃখজনক। এটি সরকারি হয়েছে ৪৫ বছর আগে। আমরা জোর চেষ্টা করছি শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের। কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমরা চাহিদার কথা উপরে লিখে পাঠাই। সরকার বরাদ্দ দিলে আমরা বাস্তবায়ন করতে পারি। এ ব্যাপারে সরকারে সহযোগিতা একান্ত কাম্য।’

আরও পড়ুন

×