তাবলিগ জামাত নিষিদ্ধ চান তসলিমা নাসরিন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:২১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:৩১
দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাত সংশ্লিষ্ট ৬৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ প্রসঙ্গ টেনেই তাবলিগ জামাত নিষিদ্ধের দাবি জানিয়েছেন কবি ও লেখক তসলিমা নাসরিন।
এক টুইট বার্তায় তসলিমা এই দাবি করেন। তিনি বলেন, উজবেকিস্তান, কাজাখাস্তান, তাজাকিস্তানের মতো দেশ তাবিলগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জামাতের সঙ্গে পরোক্ষভাবে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে।
এর আগে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের মৃত্যুর প্রসঙ্গে টেনে তসলিমা লিখেছিলেন, মালয়েশিয়ায় মৃত্যুর সঙ্গে তাবিলগ জামাতের যোগসূত্র রয়েছে। তবু ভারত কেন জমায়েত করতে দিল?
তীব্র ক্ষোভ প্রকাশ করে অপর টুইট বার্তায় তসলিমা লেখেন, তাবলিগ জামাতের উদাসীনতার জন্য বহু মানুষের প্রাণহানি হচ্ছে। তাই এটি নিষিদ্ধ করা উচিত।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের মাঝামাঝি বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর থেকে তসলিমা সুইডেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন।
- বিষয় :
- তাবলিগ জামাত
- তসিলামা নাসরিন
- করোনাভাইরাস
