নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতিও মারা গেলেন করোনায়
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৬:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। চারদিন এলমহাস্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
কামাল আহমেদের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএরও সভাপতি ছিলেন দুই মেয়াদে।
এদিকে শনি ও রোববার মিলে করোনায় নিউইয়র্কে ৩ ও নিউজার্সীতে ১ বাংলাদেশি মারা গেছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৬৯ জন বাংলাদেশি।
