দুবাইয়ে অসহায় প্রবাসীদের পাশে বাংলাদেশি ব্যবসায়ী
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ১৩:১৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ১৩:২২
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায়ভাবে দিন কাটানো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন দুবাইস্থ আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াকুব সুনিক। রোববার দুবাইয়ে নিজ উদ্যোগে খেটে খাওয়া ৭০ শ্রমিককে নগদ টাকা, চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এছাড়াও সোমবার চট্টগ্রামে নিজ এলাকা চাঁদগাও খলিফা পাড়ায় ৫০০ অসহায় পরিবার ও দুর্দশাগ্রস্ত স্বজনের মাঝে সমপরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান ইয়াকুব সুনিক।
তিনি বলেন, 'চলমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এখন ব্যক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি সামনের পরিস্থিতি বুঝে আমাদের ব্যবসায়িক সংগঠন থেকে দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছি।'
