ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

প্রবাসীদের পাশে আমিরাতি প্রতিষ্ঠান ‘তাফ-হিম’

প্রবাসীদের পাশে আমিরাতি প্রতিষ্ঠান ‘তাফ-হিম’
×

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১১:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের চলতি দুর্যোগে আরব আমিরাত প্রবাসীদের সহায়তায় হাত বাড়িয়েছে দেশটির শেখ পরিবারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘তাফ-হিম’।

মূলত এটি দক্ষ শ্রমিকদের স্বল্প ব্যয় নিয়ন্ত্রিত মাইগ্রেশন প্রচারের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ সাইদ বিন হাশের আল মাকতুমের পৃষ্ঠপোষকতায় আমিরাতে বসবাসরত বাংলাদেশের খাদ্যদ্রব্য, টেলিফোন ভাউচার, প্রত্যাবাসন জন্য সহায়তা, দৈনন্দিন ব্যবহারের প্রসাধনী, মাস্ক, গ্লোভস ও স্যানিটাইজার বিতরণে বড় রকমের সহায়তা এগিয়ে এসেছে।

চলমান পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে প্রতিষ্ঠানটি প্রবাসীদের সহায়তা ও সাহায্য করে যাচ্ছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, এই সময়টি একে অন্যের যত্ন নেওয়া, সহযোগিতা করার সময়। পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে সকলকে এক যোগে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

×