কানাডায় আরও এক বাংলাদেশির মৃত্যু
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২০ | ২২:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কানাডায় করোনাভাইরাসে আরও এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। টরেন্টো প্রবাসী বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি জামিল আহমেদ কোভিড -১৯ করােনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
জামাল আহমেদের মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে শােকের ছায়া নেমে এসেছে। সােশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শােক জানিয়েছেন ।
কানাডার টরন্টো ও অটোয়াতে এ নিয়ে করােনা ভাইরাসে ৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৮ জনই টরন্টোতে এবং একজন অটোয়াতে।
এছাড়া আক্রান্ত বেশ কয়েকজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরাে কয়েকজন হােম কোয়ারাইন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।