ইতালিতে করোনায় বাংলাদেশি নার্সের মৃত্যু
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ২০:৪১
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজমুন্নাহার (৪৫) নামে এক বাংলাদেশি নার্সের মৃত্যু হয়েছে।
বুধবার মারা যান তিনি। এই প্রথম ইতালিতে কর্তব্যরত বাংলাদেশি কোনো নার্স মারা গেলেন। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ১৩ জন প্রবাসীর।
নাজমুন্নাহারের দেশের বাড়ি ঢাকার গাজীপুরে। তার স্বামী বর্তমানে বাংলাদেশে। আগামি ২৩ জুন ইতালিতে যাওয়ার কথা তার। এ দিকে তার একমাত্র মেয়ে বাসায় কোয়ারান্টাইনে আছে। মৃত্যু দেহটি বর্তমানে ভারেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ১৮ জন নার্স গিয়েছিল ইতালিতে। তাদের মধ্যে নাজমুন্নাহার একজন।
- বিষয় :
- ইতালি
- করোনাভাইরাস