ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

করোনায় বিপর্যস্ত অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের ত্রাণ বিতরণ

করোনায় বিপর্যস্ত অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের ত্রাণ বিতরণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০২:৫৩

এক সপ্তাহে যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে দ্বিতীয় দফায় গত শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় করোনায় বিপর্যস্ত অভিবাসীদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যদ্রব্য, মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

এছাড়া গত ১৭ জুন বুধবার একই কর্মসূচিতে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয় ব্রঙ্কসে দুর্দশাগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে। 

সোমবার যুক্তরাষ্ট্র যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে (১৬৮ স্ট্রিট) যুবলীগের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব যতটা সম্ভব বজায় রেখেই শতশত মানুষের মধ্যে দ্রব্য-সামগ্রী বিতরণ করেন। 

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুবলীগের ত্রাণ-সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক রহিমুজ্জামান সুমন। সদস্য-সচিব রিন্টু লাল দাস ও সেবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মেজবাহ আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র নেতা আবু তাহের, মোশাহিদ চৌধুরী, নুরল ইসলাম মিলন এবং স্থানীয় কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন-যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, ইফজাল চৌধুরী এবং হেলিম উদ্দীন, যুবলীগ নেতা রেজা আবদুল্লাহ (স্বপন), রবিউল ইসলাম কমিশনার, আল মামুন সরকার, মিজান চৌধুরী, মাহমুদুর রহমান, সেলিম রেজা, হুমায়ুন কবির এবং আ স ম খালেদুর রহমান সবুজ। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×