ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু
×

দেওয়ান হাসান ঈমাম (বাঁয়ে) ও মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন

লস্কর আল মামুন, লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০২:২৯ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০২:৫১

চার ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেসে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন- দেওয়ান হাসান ঈমাম (৫৫) ও মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (৫০)।

দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যেুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং বিকেল ৩টায় দেওয়ান হাসান ঈমাম পৃথক দুই হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, দেওয়ান হাসান ঈমাম ২০১৯ সালের ১৮ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন। পরে তাৎক্ষণিক তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও আর জ্ঞান ফেরেনি। দীর্ঘ সাতমাস তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে বুধবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসান ঈমাম যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মিয়া মোহাম্মদ আব্দুল নাঈম হাবিবের বোনের ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেওয়ান হাসান প্রায় ৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বাস করছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগরে (দেওয়ান বাড়ি)।

এদিকে মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন হৃদরোগে আক্রান্ত হন ১২ দিন আগে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারও জ্ঞান ফেরেনি আর। তিনিও ছিলেন লাইফ সাপোর্টে। বুধবার সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহাঙ্গীর হোসাইনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি শাহজাদপুর (তালগাছিয়া) ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। তিনি আট বছর ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছিলেন।

একইদিনে দুই প্রবাসীল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু, সাবেক ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সভাপতি সোহেল রহমান বাদল, লস অ্যাঞ্জেলেসের প্রেস ক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা, সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, ভয়েস অব আমেরিকার রিপোর্টার প্রফেসর ড. আবু নাসের রাজীব, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম খোকন, শাহ্ জালাল সাজু, মুসলিম উম্মাহ্ অব নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, সেক্রেটারি আশরাফ হোসেন আকবর, লস অ্যান্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমদের  রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন

×