ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত

চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত
×

ফাইল ছবি

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৮:২৪ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০৯:০৭

করোনা মহামারিতে নাগরিকদের অবাধে চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সরকারিভাবে পালিত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি। এর ফলে দেশর মানুষ এখন স্বাভাবিক চলাচল করতে পারবেন।

বুধবার রাতে সরাকারি এক ঘোষণায় বলা হয়, জীবাণুনাশক স্প্রে কর্মসূচির কারণে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতের অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া বা চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

তবে আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রয়েছে থাকলেও অনুমতি ছাড়াই আবুধাবি থেকে অন্যান্য প্রদেশে যাওয়া যাবে বলে জানিয়েছে মিডিয়া অফিস। এক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়েছে আমিরাত সরকার। অন্যথায় আইন অমান্যের অপরাধে জেল জরিমানার সম্মুখীন হতে হবে।

সর্বশেষ তথ্যমতে সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৩০৮ জন।

আরও পড়ুন

×